সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বাবা হলেন অভিনেতা আরেফ সৈয়দ

অনলাইন ডেস্ক :

বাবা হলেন ‘অনিল বাগচীর একদিন’খ্যাত অভিনেতা আরেফ সৈয়দ। গত ১২ জুন তার স্ত্রী সামিয়া আফরোজ কন্যাসন্তানের জন্ম দেন। মেয়ের নাম রেখেছেন মিরহা আফরোজ সৈয়দ। অভিব্যক্তি প্রকাশ করে আরেফ সৈয়দ বলেন ‘আমি ও আমার স্ত্রী আশীর্বাদ হিসেবে কন্যা মিরহা আফরোজকে পেয়েছি। মা-মেয়ে দু’জনেই সুস্থ আছে। সবাই আমাদের কন্যার জন্য দোয়া করবেন।’ ২০১৮ সালে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন আরেফ-সামিয়া। এটি তাদের প্রথম সন্তান। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘অনিল বাগচীর একদিন’ অবলম্বনে সিনেমা নির্মাণ করেন মোরশেদুল ইসলাম। এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মার্কিন যুক্তরাষ্ট্রে লেখাপড়া করা এই অভিনেতার। সেখানে থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এরপর বেশ কিছু স্বল্পদৈর্ঘ্য ও চলচ্চিত্রে কাজ করেছেন। তার মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা ‘বেঙ্গলি বিউটি’। তা ছাড়া ‘কার্স অব কোহিনূর’ নামে একটি মার্কিন সিনেমায় অভিনয় করেছেন তিনি।