সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

কুসিক নির্বাচন: অস্থিতিশীল করার অভিযোগে ১০ জনকে কারাদণ্ড

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে বুধবার ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে স্থানীয় প্রশাসন।

জেলা প্রশাসক কামরুল হাসান জানান, ২৩ নম্বর ওয়ার্ডে দিদার হোসেনকে সাত দিনের, সদর দক্ষিণ উপজেলার একজনকে তিন দিনের, ৩ নম্বর ওয়ার্ডে দুজনকে তিন দিনের, ১০ নম্বর ওয়ার্ডে তিনজনকে তিন দিনের, বড়পুকুর এলাকায় দুজনকে ৭ দিনের এবং হোচ্ছামিয়া বালিকা বিদ্যালয়ে আরেকজনকে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।

তিনি বলেন, নির্বাচনের সময় বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির চেষ্টায় জড়িত থাকায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে, কয়েকটি কেন্দ্রে ভোটিং মেশিনে কারিগরি ত্রুটি এবং ধীরগতির ভোটগ্রহণের মধ্যে বুধবার সকালে শুরু হওয়া কুমিল্লা সিটি করপোরেশনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

—ইউএনবি