সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সে প্রথম নারী প্রধান

১২তম ওয়ার্ল্ড কাউন্সিল অব ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) সর্বসম্মতিক্রমে ১ জুলাই ২০২২ থেকে ৩০ জুন ২০২৪ পর্যন্ত দুই বছরের জন্য মারিয়া ফার্নান্দা গারজাকে আইসিসি’র প্রথম ভাইস চেয়ারম্যান নির্বাচিত করেছে।

মঙ্গলবার মেক্সিকোয় বিশ্বের ব্যবসায়ীদের সংস্থাটির কাউন্সিল অনুষ্ঠিত হয়।

বুধবার আইসিসি,বি জানায়, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি একে আজাদ এবং মহাসচিব আতাউর রহমান কাউন্সিলে ভার্চুয়ালি সভায় যোগ দেন।

মারিয়া আইসিসির প্রথম নারী চেয়ারম্যান। তিনি একজন মেক্সিকান ব্যবসায়ী। তিনি ইউএসএমসিএ অঞ্চল, ল্যাটিন-আমেরিকা এবং এশিয়ায় রপ্তানি ও ম্যানুফ্যাকচারিং হোম ইমপ্রুভমেন্ট সলিউশন কোম্পানি ওরেস্তিয়ার সিইও। তিনি ২০১৪-২০২০ সাল পর্যন্ত আইসিসি মেক্সিকোর চেয়ার ছিলেন।

কাউন্সিল আইসিসি ফ্রান্সের চেয়ারম্যান ফিলিপ ভারিনকে আইসিসির প্রথম ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করে। এছাড়া লেবাননের ওবেদ ল ফার্মের অংশীদার প্রফেসর ড. নায়লা কোমাইর-ওবেদ এবং ভারতের জে কে পেপার লিমিটেডের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হর্ষ পতি সিংহানিয়াকে আইসিসির ভাইস চেয়ার হিসাবে নির্বাচিত করে।

—-ইউএনবি