সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

‘অশালীন’ অঙ্গভঙ্গিতে নেচে সমালোচনার মুখে মীর

অনলাইন ডেস্ক :

‘আজ রাতে’ গানের সঙ্গে ‘অশালীন’ অঙ্গভঙ্গিতে নেচে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন কলকাতার অভিনেতা, উপস্থাপক মীর আফসার। গত মঙ্গলবার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন মীর। যেখানে দেখা যায় হোটেল রুমের বিছানায় উঠে নাচছেন এই তারকা। প্যান্ট না পরেই কীভাবে ‘আইটেম ডান্স’ করা যায় তাই দেখাচ্ছিলেন তিনি। ওপরে শুধু পরা ছিল পাঞ্জাবি। আর সেটিও নায়িকাদের মতো ‘ব্যবহার’ করেছেন এই শিল্পী। অনেকে এটিকে ‘যৌন উত্তেজক’ নাচ বলেও মন্তব্য করছেন। শুটিংয়ের ফাঁকে একটি পাঁচ তারকা হোটেলে ভিডিওটি ধারণ করেন তিনি। ভিডিওর ক্যাপশনে মীর লেখেন, ‘মাঝেমাঝে আমাদেরও একটু মজা করতে ইচ্ছে করে। ’ পোস্ট করার পর মীরের ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। তবে এনিয়ে তার অনুরাগীদের একটা বড় অংশ বেশ বেজার ক্ষুব্ধ। এক ভক্ত কমেন্টের ঘরে লেখেন, ‘নিম্নমানের রসবোধ। এভাবে বাংলার শিল্পীরা বাংলার মানকে ছোট করবেন না। বাংলা সকলের তাই লিখতে বাধ্য হলাম। ’আরেকজন লেখেন, ‘ছি! আপনার দীর্ঘদিনের একটা সংগ্রামী নেইম ফ্রেম। পুরোটা আজ এই বিছানার ওপর দিয়ে গেল। মঞ্চে দাঁড়িয়ে লম্বা লম্বা নীতি বাক্য জাস্ট ফানুস হয়ে গেল। ’তবে সবই যে নেগেটিভ কমেন্ট তা নয়। কিছু কমেন্ট পজিটিভও এসেছে। সব মিলিয়ে মীরের ‘মজা’ কিন্তু বেশিরভাগ মানুষই গ্রহণ করেননি। এই নাচ প্রিয় নায়িকাদের দেখেই শিখেছেন বলে দাবি মীরের। জানান, কেউ তার নাচকে খারাপ বললে বড্ড দুঃখ পাবেন ‘মীরাক্কেল’খ্যাত এই তারকা।