সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

মারক্রামের ভারত সফর শেষ

অনলাইন ডেস্ক :

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুই ম্যাচেও এইডেন মারক্রামকে পাচ্ছে না দক্ষিণ আফ্রিকা। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় প্রথম তিন ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। এবার ছিটকে গেলেন সিরিজের বাকি অংশ থেকেও। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) এক বিবৃতিতে বুধবার বিষয়টি নিশ্চিত করে। গত ৯ জুন সিরিজের প্রথম ম্যাচের আগে কোভিড-১৯ পজিটিভ হন মারক্রাম। এরপর এক সপ্তাহ ছিলেন কোয়ারেন্টিনে। পাঁচ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা এগিয়ে আছে ২-১ ব্যবধানে। কব্জির চোটের কারণে প্রথম ম্যাচের পর থেকে বাইরে আছেন কুইন্টন ডি কক। সিরিজের বাকি অংশে তার ফেরা নিশ্চিত নয়। সিএসএ জানিয়েছে, এই কিপার-ব্যাটসম্যানকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। সিরিজের চতুর্থ ম্যাচটি হবে শুক্রবার, রাজকোটে। শেষ ম্যাচ আগামী রোববার হবে বেঙ্গালুরুতে।