সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

আইপিএলে খেলা কাউন্টি খেলার চেয়ে ভালো: বেয়ারস্টো

অনলাইন ডেস্ক :

কিছুদিন আগে শেষ হয়েছে আইপিএল। প্রায় প্রতিটি দলই এখন আন্তর্জাতিক ম্যাচ খেলতে ব্যস্ত। ইংল্যান্ড সফর করছে নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে জেতানোর পিছনে বড় ভূমিকা রেখেছেন জনি বেয়ারস্টো। দ্বিতীয় ইনিংসে ৯২ বলে ১৩৬ রান করে তিনি ম্যাচের সেরা হয়েছেন। ম্যাচ জেতানো ইনিংস খেলে বেয়ারস্টোর মুখে শোনা গেল আইপিএলের কথা। তার কাছে, কাউন্টিতে খেলার চেয়ে আইপিএলে খেলা ভালো। ইংলিশ অধিনায়ক বেন স্টোকসসহ অনেকেই নিয়মিত কাউন্টি খেলে থাকেন। তারা সবাই আইপিএলের বদলে লাল বলের ক্রিকেটে অনুশীলন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে বেয়ারস্টো বেছে নেন আইপিএলকে। গত আসরে তিনি ১১ ম্যাচে করেন ২৫৩ রান। বেয়ারস্টো বলেন, ‘লোকে বলে, আমার আইপিএল খেলা উচিত নয়। তার চেয়ে কাউন্টি ক্রিকেটে খেলা উচিত। কিন্তু আপনি আইপিএলে বিশ্বের সেরা ক্রিকেটারদের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছেন। ‘বেয়ারস্টো আরও বলেন, ‘লাল বলের ক্রিকেটে চারটে ম্যাচ খেলাও দারুণ ব্যাপার বলে মনে করেন অনেকে। দুঃখের বিষয় এখনকার যুগে সেটা সব সময় হয় না। আমরা ভাগ্যবান যে আইপিএলে খেলেছি। সেখানে বিশ্বের সেরা ক্রিকেটারদের বিপক্ষে খেলেছি। তাই যখন চাপের পরিস্থিতি তৈরি হয় সেটা সামলানোর অভ্যেস তৈরি হয়ে যায়। আইপিএলে যে ধরনের কঠিন পরিস্থিতি সামলেছি, সেটাই আমাকে সাহায্য করেছে ইংল্যান্ডের হয়ে এই ইনিংস খেলতে। ‘