সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

৫ অগাস্ট প্রিমিয়ার লিগ শুরু

অনলাইন ডেস্ক :

প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে ২০২২-২৩ আসরের তৃতীয় দিনে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। আগামী ৭ অগাস্ট প্রথম ম্যাচে তারা খেলবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে। ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়েবসাইটে বৃহস্পতিবার নতুন মৌসুমের সূচি ঘোষণা করা হয়েছে। আসর শুরু হবে ৫ অগাস্ট, শেষ আগামী বছরের ২৮ মে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল ও ক্রিস্টাল প্যালেস। গত মৌসুমেও লন্ডনের দুই ক্লাবের ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছিল প্রিমিয়ার লিগ। ২০২১-২২ মৌসুমে সিটির চেয়ে ১ পয়েন্ট পেছনে থেকে রানার্সআপ হওয়া লিভারপুলের প্রথম ম্যাচ ৬ অগাস্ট, প্রতিপক্ষ প্রিমিয়ার লিগে ফেরা ফুলহ্যাম। নতুন মালিকানায় চেলসি একই দিনে তাদের প্রথম ম্যাচ খেলবে এভারটনের বিপক্ষে। ওই দিনই টটেনহ্যাম হটস্পারের প্রতিপক্ষ সাউথ্যাম্পটন। ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে আনুষ্ঠানিকভাবে নতুন কোচ এরিক টেন হাগের যাত্রা শুরু হবে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের বিপক্ষে ম্যাচ দিয়ে। ওল্ড ট্র্যাফোর্ডে ম্যাচটি হবে ৭ অগাস্ট। ২৩ বছর পর ইংল্যান্ডের শীর্ষ লিগে ফেরা নটিংহ্যাম ফরেস্ট তাদের প্রত্যাবর্তনের ম্যাচে মুখোমুখি হবে নিউক্যাসল ইউনাইটেডের, ৬ অগাস্ট। কাতার বিশ্বকাপ শুরু হবে আগামী ২১ নভেম্বর, যা চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত। বৈশ্বিক আসরটির জন্য ১২ নভেম্বর থেকে বিরতি থাকবে প্রিমিয়ার লিগে। বিশ্বকাপ শেষে লিগ আবার মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর, যা বক্সিং ডে নামে পরিচিত।