সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

নতুন সংস্করণে আবারও আসছে ‘চিরকুমার সংঘ’

অনলাইন ডেস্ক :

প্রায় ১৫ বছর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বানিয়েছিলেন ‘চিরকুমার সংঘ’। নাম, প্রেম বঞ্চিত একটি কলোনির যুবকদের মজার কাহিনির কারণে নাটকটি তখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এখনও ইউটিউব থেকে নাটকটি দেখে অনেকেই নস্টালজিয়া হয়ে পড়েন! সেই সময় নাটকটির লক্ষাধিক কপি সিডি ক্যাসেটও বিক্রি হয়েছিল। এতে করে নির্মাতা হিসেবেও পরিচিতি পেয়েছিলেন রাজ। নতুন খবর, নতুন সংস্করণে আবার ‘চিরকুমার সংঘ’ নির্মাণ করতে যাচ্ছেন দেনমোহর, গ্র্যাজুয়েট, মাইক এর মতো জনপ্রিয় সব নাটকের পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। আগামী সপ্তাহে কুমিল্লায় তিন দিন নাটকটির শুটিং হবে জানিয়েছেন নির্মাতা। আসন্ন ঈদুল আযহায় ‘চিরকুমার সংঘ’ দেখা যাবে ‘সিনেমাওয়ালা’র ইউটিউবে। নির্মাতা রাজের ক্যারিয়ারে বানানো দ্বিতীয় নাটক ‘চিরকুমার সংঘ’। ১৫ বছর পর ফের নির্মাণ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন, হাসান মাসুদ ভাই আগের নাটকে ছিলেন। কিছুদিন আগে তার সঙ্গে শুটিংয়ে কথায় কথায় ‘চিরকুমার সংঘ’র কথা ওঠে। গল্পটা মাথায় এলে নতুন করে বানানোর উদ্যোগ নেই। কনসেপ্টে ২০২২ সালের ‘চিরকুমার’দের কিছু বিষয় থাকবে। রাজ বলেন, এটি মূলত একটি ফান কনটেন্ট হবে। সিরিয়াস হওয়ার মতো কিছু থাকবে না। তবে দর্শক মজা পেতে পারেন। নতুন সংস্করণের ‘চিরকুমার সংঘ’তে শিল্পী কারা থাকছেন? রাজ বলেন, আগের শিল্পীরা থাকবেন। সঙ্গে নতুন কয়েকজন যোগ হবেন। শিল্পীদের নাম জানাতে চাই না। এতটুকু জানাচ্ছি, আগের ৮০ শতাংশ শিল্পীরা নতুন ‘চিরকুমার সংঘ’-এ থাকবেন।