সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

এবার ভিন্ন আঙ্গিকে ফিরছেন হৃদয় খান

অনলাইন ডেস্ক :

কণ্ঠশিল্পী হৃদয় গান দেশীয় সুরে গেয়েছেন অনেক গান, যার অনেকগুলো জনপ্রিয়ও হয়েছে। তবে এবার দেশের বাইরে তাও শ্রীলঙ্কার সুরকার ও সংগীত পরিচালক রাজা থিলায়ামপালার সুরে কণ্ঠ দিলেন। গানটি লিখেছেন গুঞ্জন রহমান। এর আগে এই গীতিকারের লেখা ‘ভালো লাগে না’সহ বেশ কয়েকটি গান করেছিলেন তিনি। যেগুলো জনপ্রিয়তাও পেয়েছে। গেল ৫ জুন রাজা থিলায়ামপালার সুরে নতুন গানে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান। তবে এখনও গানটির শিরোনাম ঠিক হয়নি। প্রজেক্টটির তত্ত্বাবধানেও রয়েছেন গীতিকার গুঞ্জন রহমান। তিনি বলেন, ‘ইতোমধ্যেই গানটি আমার হাতে এসে পৌঁছেছে। শুনে আমার মনে হয়েছে, হৃদয় খান তার ক্যারিয়ারের সেরা গানটিই গেয়েছেন। শ্রোতারা শুনলে বিষয়টি বুঝতে পারবে। ’এদিকে, নিয়মিত নতুন গান প্রকাশ করে যাচ্ছেন হৃদয় খান। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেল ‘হৃদয় খান’ থেকে প্রকাশ করেন ‘কী করে ভুলেছ’ শিরোনামের গান। মিলন মাহমুদের লেখা এ গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীত পরিচালনাও করেন হৃদয় খান নিজেই।