সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ডাকাত চরিত্রটি সহজ ছিল না নওশাবা

অনলাইন ডেস্ক :

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায় ও নিয়মিত কাজ করছেন। এতে যে চরিত্রই করেন না কেন নিজেকে উজাড় করে দিচ্ছেন। আর সাফল্যও পাচ্ছেন বেশ। শুক্রবার (১৭ জুন) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নওশাবা অভিনীত নতুন সিনেমা ‘অমানুষ’। অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় একজন নারী ডাকাতের চরিত্রে দেখা যায় তাকে। সিনেমাটির মুক্তি উপলক্ষে গত বুধবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (এফডিসি) এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে কাজী নওশাবা বলেন, ”যখন নির্মাতা মামুন ভাই ‘অমানুষ’-এর জন্য বলছিলেন তখন ভাবছিলাম এটার ক্যারেক্টার কী হতে পারে? যখন তিনি বললেন- ডাকাত, তখন আমি একটু ভরকে গিয়েছিলাম। কারণ ফুলন দেবী ছাড়াতো নারী ডাকাতের উদাহরণ নেই আমাদের কাছে। তখন মামুন ভাই সাহস দিয়ে বললেন, নওশাবা আপনি আপনার মতো হবেন। তিনি আরও যোগ করেন, ‘আমি সত্যিই ভাগ্যবান। আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল অমানুষের ডাকাত চরিত্রটি। ছোটবেলা থেকে শুনে এসেছি- মানুষের মতো মানুষ হতে হবে। কিন্তু এই সিনেমা করার সময় বারবার মনে করতে হয়েছে অমানুষের মতো অমানুষ হতে হবে। যদিও এমন চরিত্র ফুটিয়ে তোলা খুবই কষ্টকর ছিল। টিমের সবাই আমাকে ভীষণ উৎসাহ দিয়েছে।” ‘অমানুষ’-এর গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক নিরব হোসেন ও অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা৷ এতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, ডন, আনন্দ খালেদ প্রমুখ। পরিচালক মামুনের গল্পে সিনেমাটির সংলাপ লিখেছেন জুয়েল কবির ও পাপ্পু রাজ।