সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

চট্টগ্রামে বাসচাপায় পুলিশ কনস্টেবল নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের চাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফুল ইসলাম (২২) চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের নয়া বাজার এলাকার সাংবাদিক ছিদ্দিক আহমদের ছেলে এবং কনস্টেবল হিসেবে চট্টগ্রাম মহানগর পুলিশে কর্মরত ছিলেন।
চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) রাফিকুল ইসলাম জামান, মারুফুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে হারবাংয়ের বাড়ি যাওয়ার পথে রাত সাড়ে ৯টার চুনতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

—ইউএনবি