সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

চট্টগ্রামে টানা বৃষ্টিতে পাহাড় ধসে নিহত ৪

চট্টগ্রামে টানা বৃষ্টির কারণে পৃথক পাহাড় ধসের ঘটনায় চারজন নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাতে নগরীর আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও বিজয় নগর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহীনুর (৩২), লিটন (২৪), ইমন (১৪) ও মাইনুর আখতার (২০)।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বলেন, রাত ১টার দিকে বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর আক্তার (২৬) ও মাইনুল আক্তারকে (২৪) মৃত ঘোষণা করেন।
অন্যদিকে একই দিন রাত ৩টার দিকে বিজয় নগর এলাকায় আরেকটি পাহাড় ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় লিটন ( ২৩) ও ইমন (১৪) নামে আরও দুজনের মৃত্যু হয়।
চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিস সূত্র অনুযায়ী, চট্টগ্রামে গত তিনদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। শনিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজকেও বৃষ্টি অব্যাহত থাকবে।
চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকেঝুঁকিপূর্ণ এলাকায় মাইকিং ও সেখান থেকে এলাকাবাসীকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়।
এছাড়া ভারী বর্ষণ ও দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আগ্রাবাদ, বাকলিয়া, কাট্টলী ও চান্দগাঁও এলাকায় ১৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

—ইউএনবি