সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

বন্যার্তদের পাশে দাড়ালেন হানিফ সংকেত

অনলাইন ডেস্ক :

সিলেট-সুনামগঞ্জের বন্যা গোটা দেশের জন্যই দুর্যোগ। তাই যে যার অবস্থান থেকে ওই অঞ্চলের মানুষকে সহযোগিতা করছেন। দেশের জনপ্রিয় ব্যক্তিত্বরাও পিছিয়ে নেই। নন্দিত উপস্থাপক হানিফ সংকেত জানিয়েছেন, তিনিও বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন। এ ছাড়া দেশের সামর্থ্যবান ও বিত্তবান মানুষের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন বন্যার্তদের পাশে দাঁড়াতে। রোববার (১৯ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে এই আহ্বান জানান তিনি। হানিফ সংকেত বন্যার পরিস্থিতি তুলে ধরে ফেসবুক পেজে লেখেন, ‘আধ্যাত্মিক ঐতিহ্যের পুণ্য ভূমি, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন নগরী সিলেটে ও সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত লাখ লাখ মানুষ। সময়ের সাথে সাথে বাড়ছে পানি, ডুবছে জনপদ, বাড়ছে দুর্ভোগ। বাড়ছে খাদ্য ও পানির চরম সংকট। যোগাযোগ ব্যবস্থাও প্রায় বিচ্ছিন্ন। এরইমধ্যে চলছে অবিরাম বর্ষণ। বন্যা পরিস্থিতির আরও অবনতির আশংকা। স্থবির হয়ে পড়েছে জনজীবন।’ তিনি আরও লেখেন, ‘মানবেতর জীবনযাপন করছেন পানিবন্দী অসহায় মানুষ। আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমরা কিছুটা হলেও চেষ্টা করছি দুর্গতদের পাশে দাঁড়াতে। দেশের সামর্থ্যবান ও বিত্তবান মানুষের প্রতি আহ্বান-আসুন সবাই মিলে এই অসহায় বানভাসি মানুষের পাশে দাঁড়াই। বাড়িয়ে দেই সহযোগিতার হাত।’