সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

চমকের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নিঃসঙ্গ বাবা’

অনলাইন ডেস্ক :

জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের ৫২টি দেশে বাবা দিবস পালিত হয়। বাবার প্রতি সন্তানের ভালোবাসা প্রকাশের জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয় না, তবুও দিনটি পালিত হয়। বিশেষ এই দিনটি ঘিরে থাকে নানান আয়োজন। সেই আয়োজনেরই অংশ ‘নিঃসঙ্গ বাবা’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নির্মাণ করেছেন মডেল, অভিনেত্রী চমক তারা। জনসচেতনতামূলক এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি রচনা করেছেন আহমেদ সাব্বির রোমিও। নাটকটির নাম ভূমিকায় তাকে দেখা যাবে। চমক তারার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘চমকতারা’য় বাবা দিবসে চলচ্চিত্রটি প্রকাশ করা হবে বলে জানা গেছে। এ প্রসঙ্গে চমক তারা বলেন, ‘রোমিও ভাই ভালো অভিনয় করেন। উনি যে চরিত্রে অভিনয় করুন না কেনো চরিত্রটি ফুটিয়ে তুলতে চেষ্টা করেন।এর আগেও তিনি আমার বাবা, শ্বশুর এমনকি খল চরিত্রেও অভিনয় করেছেন। আশাকরি এবারের চরিত্রটিও দর্শকদের ভালো লাগবে।’ রোমিও বলেন, ‘চমক তারা ভালো অভিনেত্রী। এর আগে তার সঙ্গে আমার অনেক কাজ হয়েছে। মাঝে চার বছর নানান কারণে একসঙ্গে কাজ করা হয়ে ওঠেনি। আশা করি এখন থেকে দর্শকরা আবারো একসঙ্গে দেখতে পাবেন।’