সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

যৌন হেনস্তার অভিযোগে আটক অস্কারজয়ী নির্মাতা

অনলাইন ডেস্ক :

অস্কারজয়ী কানাডিয়ান নির্মাতা ও চিত্রনাট্যকার পল হাগিসকে দক্ষিণ ইতালির ওসতুনি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে যৌন হেনস্তা ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন এক নারী। ইতালির বেশ কয়েকটি গণমাধ্যমে এখবর প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে একজন বিদেশী (ইতালির নাগরিক নন) নারীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করার অভিযোগের তদন্তের জন্য গত রোববার পল হ্যাগিসকে আটক করা হয়েছে। একটি ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিতে ইতালিতে এসেছিলেন ৬৯ বছর বয়সী পল হাগিস। আজ মঙ্গলবার পুগলিয়ার পর্যটন শহর ওসতুনিতে ওই ফেস্টিভ্যাল শুরু হওয়ার কথা। পল হাগিসের ইতালীয় আইনজীবী মিশেল লাফোরজিয়া জানিয়েছেন, হাগিস তার বিরুদ্ধে তোলা সকল অভিযোগ অস্বীকার করেছেন। পল হাগিসের পরিচালনায় ২০০৪ সালে মুক্তি পাওয়া হলিউড ছবি ‘ক্র্যাশ’ জিতে নিয়েছিল একাডেমি পুরস্কার। ২০১৩ সালের জনপ্রিয় রোম্যান্টিক ছবি ‘থার্ড পারসন’-এরও পরিচালক তিনি। সূত্র: ভ্যারাইটি