সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

কন্যা সন্তানের মা হলেন পুতুল

অনলাইন ডেস্ক :

‘ক্লোজআপ ওয়ান’ তারকা সাজিয়া সুলতানা পুতুল কন্যা সন্তানের মা হয়েছেন। সোমবার রাতে রাজধানী একটি বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। সুখবরটি পুতুল নিজেই জানিয়েছেন। পুতুল তার সন্তানের নাম রেখেছেন হারমনি সৈয়দা গীতলীনা। বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছে। ফেসবুকে সুখবরটি পুতুল নিজেই জানিয়েছেন। তিনি প্রথম সন্তানের নাম রেখেছেন সংগীতের আবহেই, হারমনি সৈয়দা গীতলীনা। পুতুল বলেন, ‘সৈয়দ রেজা আলি আর আমার কন্যা সন্তানের নাম হারমনি সৈয়দা গীতলীনা। জন্মাবার কথা ছিল আরো অন্তত তিন সপ্তাহ পর; মানসিক শারীরিক আবেগিক আর মনস্তাত্ত্বিক প্রস্তুতিটুকু সেই সময়কে মাথায় রেখে। অথচ শেষ রাতে, পৃথিবীর আলো ফুটবার আগেই, টের পেতে থাকলাম অপেক্ষা করতে সে আর রাজি নয় মোটেই! পৃথিবীর আলোয় আসতে তার প্রস্তুতি আমার চেয়ে বেশি! সময়য়ের আগেই জন্ম নিলো আমার কন্যা গীতলীনা!’ সবার কাছে মেয়ের জন্য প্রার্থনা আর আশীর্বাদ চেয়েছেন এই তারকা। ২০২১ সালের ১৪ এপ্রিল কঠোর লকডাউন ও পবিত্র রমজান মাস শুরু আগের রাতে ঘরোয়া আয়োজনে সৈয়দ রেজা আলির সঙ্গে ঘর বাঁধেন পুতুল। তাদের সংসার আলো করে জন্ম নিল প্রথম সন্তান।