সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

কোরবানির ঈদে থাইল্যান্ডে থাকবেন ফারিয়া

অনলাইন ডেস্ক :

দেশেই পরিচিতদের সঙ্গে ঈদের মুহূর্ত কাটাতে অভ্যস্ত ‘পটাকা গার্ল’ নুসরাত ফারিয়া। তবে এবার তা হচ্ছে না। যাচ্ছেন থাইল্যান্ডে। সেখানেই কোরবানির ঈদ কাটাবেন তিনি। জানালেন যাওয়ার কারণটাও। আর সেটা হলো- বিবাহ অভিযান। না, নিজের জন্য নয়। বিয়ের এ অভিযানটা হবে সিনেমার জন্য। ২০১৯ সালে টলিউডে মুক্তি পাওয়া ‘বিবাহ অভিযান’ সিনেমার সিক্যুয়েল ‘বিবাহ অভিযান ২’ নির্মাণ হচ্ছে। সেটার কাজই হবে থাইল্যান্ডে। এই নায়িকা বলেন, ‘ছবিটির কাজ অনেক আগেই শুরু হয়েছে। আমি ইতোমধ্যে একবার থাইল্যান্ড ঘুরে এসেছি। আবার যেতে হচ্ছে। ঈদের মধ্যেও কাজ হবে সেখানে।’ সিনেমায় নতুন পরিচালক বাদে আগের সবাই আছেন। দ্বিতীয় কিস্তিটি করছেন সায়ন্তন ঘোষাল। এদিকে, ঈদে টেলিভিশনেও দেখা যাবে নুসরাত ফারিয়াকে। অভিনয় করেছেন ‘আইকনম্যান’ শিরোনামের একটি নাটকে। আর সিনে পর্দার জন্য দেশে মুক্তির অপেক্ষায় আছে ‘অপারেশন সুন্দরবন’, ‘মুজিব: একটি জাতির রূপকার’, ‘পাতালঘর’সহ একাধিক সিনেমা। কাজ করেছেন কলকাতায় ‘রকস্টার’ সিনেমাতেও।