সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

ভাড়াটে খুনির চরিত্রে সজল

অনলাইন ডেস্ক :

অন্যরূপে হাজির হচ্ছেন অভিনেতা সজল। মূলত রোমান্টিক আবহে পর্দায় হাজির হলেও এবার তাকে দেখলে যে কেউ ভয় পাবেন। কারণ, এবার তিনি অভিনয় করেছেন ভাড়াটে খুনির চরিত্রে। আনন জামানের চিত্রনাট্যে ‘আয়েশা’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন শুদ্ধমান চৈতন। নাটকটির গল্প প্রসঙ্গে আনন জামান বলেন, বাংলাদেশের কোনও এক গ্রামের মেম্বার শামীমা নাজনীন। প্রকাশ্যে সে জনপ্রতিনিধি হলেও আড়ালে একজন আন্ডার ওয়ার্ল্ডের মাফিয়া। গ্রামের একজনকে খুন করার জন্য ভাড়াটে খুনি সজলকে নিয়ে আসে সে। অজানা অচেনা ভয়ংকর লুকের সেই আগন্তুককে দেখে গ্রামের লোকজন কানাঘুষা করে। ওদিকে গ্রামের মেম্বার তাকে হুমকি দেয়, যে জন্য আনা হয়েছে সে কাজ শেষ করে যেন দ্রুত গ্রাম থেকে চলে যায়। সজল খুনি হলেও তার একটা নীতি আছে। যাকে খুন করবে তার আদ্যোপান্ত জেনেই কাজটি করবে। কোনও নিরীহ মানুষকে সে খুন করে না। শুরু হয় নতুন নাটকীয়তা! এভাবেই নানা সাসপেন্স নিয়ে এগিয়ে চলে কিলার সজলের কাহিনি। নির্মাতা জানান, আজ বৃহস্পতিবার রাত ১০টায় নাটকটি প্রচার হবে বৈশাখী টেলিভিশনে। এতে আরও অভিনয় করেছেন মীম মানতাশা, শামীম শান, সুজাত শিমুল, রাখাল সবুজ প্রমুখ।