সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

আসছে জিৎ ও প্রসেনজিতের নতুন সিনেমা

অনলাইন ডেস্ক :

টালিউডের দুই প্রজন্মের হলেও তিনজনই সুপারস্টার। দেব-জিৎ-প্রসেনজিৎ। টালিপাড়ায় এই তিন নায়কেরই রয়েছে অজস্র ভক্ত। এবার পুজোতে জনপ্রিয় নায়ক দেবের সঙ্গে জুটিতে দেখা যাবে প্রসেনজিৎকে। তাদের এ সিনেমার নাম ‘কাছের মানুষ’। এরপরই এবার এলো নতুন খবর। একেবারেই গুঞ্জন নয়, বরং প্রসেনজিতের সঙ্গে নতুন সিনেমার ইঙ্গিত দিলেন নায়ক জিৎ নিজেই। সম্প্রতি টালিউডের জনপ্রিয় সিনেমা ‘আয় খুকু আয়’-এ এই দুই হিরোর সংশ্লিষ্টতা দেখা যায়। ইতোমধ্যে এ সিনেমা নিয়ে দর্শকের মধ্যে উন্মাদনা চোখে পড়েছে। প্রসেনজিতের এ সিনেমার প্রযোজনা করেছেন জিৎ। এ সিনেমার প্রচারে সম্প্রতি একটি ফেসবুক লাইভ করেন জিৎ ও প্রসেনজিৎ। আর সেখানেই নতুন সিনেমা করার আগ্রহ প্রকাশ করেন এই নায়ক জুটি। অভিনেতা জিৎ জানিয়েছেন, খুব শিগগিরই অনুরাগীদের ইচ্ছেপূরণ হবে। তিনি বলেন, ‘আমি ইতোমধ্যে অনেক চিত্রনাট্য পড়েছি। সেগুলোর মধ্যে কয়েকটি বেশ পছন্দও হয়েছে। কিন্তু কোন গল্প নিয়ে কাজ করব, সে বিষয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। ২০১৮ সালে হরনাথ চক্রবর্তীর পরিচালনায় ‘বাঘবন্দি খেলা’য় অভিনয় করেছিলেন জিৎ ও প্রসেনজিৎ। বাংলা ইন্ডাস্ট্রির দুই প্রজন্মের দুই ‘হিরো’কে আরও একবার একসঙ্গে দেখতে চান ভক্তরা। আপাতত অপেক্ষায় দিন গুনছেন তারা। লাইভে প্রসেনজিৎ বলেন, ‘কবে থেকে কাজ শুরু হবে, এখন পর্যন্ত তা ঠিক করা হয়নি। সবকিছু চূড়ান্ত হলেই আমরা ছবির কথা ঘোষণা করব। দেরি করব না। সূত্র: হিন্দুস্তান টাইমস