সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

শ্রীলঙ্কা সফরের পাকিস্তান দলে চমক

অনলাইন ডেস্ক :

আঙুলে চোটের কারণে অনেক দিন থেকে মাঠের বাইরে ইয়াসির শাহ। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই টেস্টের সিরিজের জন্য পাকিস্তানের ১৮ সদস্যের দলে সুযোগ পান তিনি। ক্রিকবাজের খবরে জানা গেছে, ইয়াসির শেষবার ২০২১ সালের আগস্টে একটি টেস্ট ম্যাচ খেলেছিলেন। ২০১৫ সালে শ্রীলঙ্কায় পাকিস্তানের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। ১৯.৩৩ গড়ে ২৪ উইকেট নিয়েছিলেন তিনি। প্রধান নির্বাচক মুহাম্মদ ওয়াসিম বলেছেন, ‘আমরা শ্রীলঙ্কার কন্ডিশন বিবেচনা করে এই স্কোয়াড বেছে নিয়েছি। সম্ভাব্য সেরাদের নিয়ে এই দল গঠন করা হয়। আমাদের স্পিন বিভাগে ইয়াসির শাহ ফেরায় দল চাঙ্গা হয়েছে। তিনি এর আগে শ্রীলঙ্কা সফরে ম্যাচ উইনার হিসাবে নিজেকে প্রমাণ করেছিলেন।’ পাকিস্তান দল ২৫ জুন থেকে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সাত দিনের প্রস্তুতি ক্যাম্প করবে। তারা ৬ জুলাই শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হবে; প্রথম টেস্ট ১৬ জুলাই থেকে গলে শুরু হবে। পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক, উইকেটরক্ষক), আবদুল্লাহ শফিক, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলী, ইমাম-উল-হক, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সৌদ শাকিল, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ ও ইয়াসির শাহ।