সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ইউটিউবে মনোযোগী ইলিয়াস কাঞ্চন

অনলাইন ডেস্ক :

ভিডিওর মাধ্যমে নিজের নানা কর্মকা- ভক্তদের কাছে পৌঁছে দিতে ইউটিউবে মনোযোগী হয়েছেন চলচ্চিত্রশিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ইউটিউবে চ্যানেলটির নাম রেখেছেন ‘ভয়েস অব ইলিয়াস কাঞ্চন’। এখন থেকে তার সব নিয়মিত আপডেট এখানে পাওয়া যাবে বলে জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন। চ্যানেলের কার্যক্রম প্রসঙ্গে বিস্তারিত কথা বলতে রাজি হননি তিনি। এ বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নানা ধরনের বিষয় থাকবে। তবে আপাতত আমি খুব ব্যস্ত। এ নিয়ে কথা বলার মতো সময় নেই। ’ইলিয়াস কাঞ্চনের ইউটিউবে গিয়ে দেখা যায়, মঙ্গলবার একটিমাত্র ভিডিও আপলোড করা হয়েছে। যেখানে ‘বেদের মেয়ে জোসনা’খ্যাত এই তারকা বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাইয়ের প্রতিষ্ঠাতা। তিনি এই সংগঠনের নানা কার্যক্রমও ভিডিও আকারে ইউটিউবে প্রকাশ করবেন বলে জানা গেছে। চলতি বছর বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচন ঘিরে দারুণ আলোচনায় ছিলেন ইলিয়াস কাঞ্চন। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনটিতে তিনি সভাপতি পদে জয়লাভ করেন। তবে ইলিয়াস কাঞ্চন নিজের পদের চেয়েও সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তার ও জায়েদ খানের লড়াইয়ের বিষয়টি নিয়ে।