সাম্প্রতিক
একনেকে ৩ মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় আড়াই লাখ কোটি টাকা রামপালের ২ নম্বর ইউনিট বন্ধ: বাড়ছে লোডশেডিং, এখনো পৌঁছায়নি ভারতীয় প্রকৌশলী ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পাচ্ছে ট্রাম্প আনিসুলের ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ, ৭৩৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেন আবুল বারকাতের দুই ফ্ল্যাট-গাড়িসহ সম্পদ জব্দ, ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ জাফর ইকবাল ও মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার ডিসি প্রত্যাহার ১৮ দিন পর ব্যাগ-মোবাইলসহ ‘আসল আসামি’ ধরার দাবি করল ডিবি একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে নতুন রেকর্ড
Skip to content

কলকাতার তনুশ্রী এবার সানি দেওলের নায়িকা

অনলাইন ডেস্ক :

ভারতীয় বাংলা সিনেমার অনেক নায়িকা বলিউড সিনেমায় নাম লেখিয়েছেন। এ তালিকায় রয়েছেন রাইমা সেন, পাওলি দাম, স্বস্তিকা মুখার্জি প্রমুখ। এ তালিকায় যুক্ত হলেন টলিউডের আরেক অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। সানি দেওলের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তিনি। ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, হিন্দি ভাষার এ সিনেমায় সানির স্ত্রীর চরিত্রে দেখা যাবে তনুশ্রীকে। সানি মানেই ‘অ্যাকশন’! এই সিনেমার ক্ষেত্রেও তার ব্যত্যয় হবে না। শুধু নায়ক নন, পর্দায় অ্যাকশন করতে দেখা যাবে নায়িকা তনুশ্রীকেও। জোধপুর, উদয়পুরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ চলছে। শুটিং প্রায় শেষের দিকে। এ বিষয়ে কথা বলতে তনুশ্রীর সঙ্গে যোগাযোগ করা হলে নায়িকা মুখে কুলুপ আঁটেন। রহস্য রেখে তনুশ্রী বলেনÑ‘এই বিষয়ে কোনো কথা বলতে পারব না।’ ২০১০ সালে ‘বন্ধু এসো তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তনুশ্রী। এরপর ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, বেডরুম’-এর মতো অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী।