সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ইতিহাসের সেরা মেসিকে দেখব আগামী মৌসুমে: খেলাইফি

অনলাইন ডেস্ক :

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে ফরাসি ক্লাব পিএসজিতে এসেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তবে প্রথম মৌসুমটা ভালো কাটেনি সাতবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকার। পিএসজির জার্সিতে গত মৌসুমে মোট ১১টি গোল করতে পেরেছেন তিনি। তবে আগামাী মৌসুমে মেসিকে সেরা ফর্মে দেখা যাবে বলে মনে করেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি। লা প্যারিসিয়ান’কে দেওয়া সাক্ষাৎকারে খেলাইফি বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে মেসি রেকর্ড সপ্তমবারের মতো ব্যালন ডি’অর জিতেছে আর গত মৌসুমটা তার সেরা ছিল না। কিন্তু ২০ বছরের বেশি বার্সেলোনায় কাটানোর পর সে নতুন একটা দেশ, নতুন শহর, নতুন লিগ, নতুন একটা দলে এসেছে। নতুন একটা সংস্কৃতিতে এসেছে। তার পরিবারও এসবের মধ্যে দিয়ে গেছে। এরপর আবার করোনাও আঘাত করেছিল তাকে। ’পিএসজি সভাপতি আরো বলেন, ‘গত মৌসুমটা মেসির জন্য সহজ ছিল না। কিন্তু আগামী মৌসুমে আমরা ইতিহাসের সেরা মেসিকে দেখব।