সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

টেস্টের জন্য বাংলাদেশের সম্ভাব্য একাদশ

অনলাইন ডেস্ক :

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টে হেরেছে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় মাত্র ৪ দিনেই ম্যাচ শেষ হয়ে গেছে। আগামীকাল থেকে সেন্ট লুসিয়ায় শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই ম্যাচটি জিতে সফরকারীদের হোয়াইটওয়াশ করতে চাইবে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে, ম্যাচ জিতে সিরিজ হার এড়াতে চাইবে টাইগাররা। প্রথম টেস্টে বাংলাদেশকে বেশ ভুগিয়েছে টপ অর্ডার ব্যাটাররা। ফলে সেন্ট লুসিয়ায় একাদশে পরিবর্তন আসতে পারে। বাদ পড়তে পারেন নাজমুল হোসেন শান্ত। তার জায়গায় টেস্ট দলে ফেরার সম্ভাবনা রয়েছে এনামুল হক বিজয়ের। দলে আরও একটি পরিবর্তন হতে পারে। মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিয়ে শরিফুল ইসলাম খেলবেন। এমন সম্ভাবনা রয়েছে। টানা ব্যাটিং ব্যর্থতার পর আরও একটি সুযোগ পাচ্ছেন সাবেক অধিনায়ক মুমিনুল হক। একাদশের বাকি জায়গাগুলো অপরিবর্তনীয় থাকবে।
একনজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত/এনামুল হক বিজয়, মুমিনুল হক, লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান/শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ।