সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

আমেরিকায় সিয়াম-পূজার ‘শান’

অনলাইন ডেস্ক :

সিয়াম-পূজা অভিনীত ‘শান’ গত ঈদে মুক্তি পায়। এবার দেশের গন্ডি পেরিয়ে উত্তর আমেরিকায় মুক্তি পাচ্ছে সিনেমাটি। শুক্রবার (২৪ জুন) থেকে উত্তর আমেরিকায় দেখা যায় ‘শান’। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশি সিনেমার বিশ্ব পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব। বাংলা ভাষাভাষীদের জন্য আমেরিকার বিশ্ববিখ্যাত এএমসি, রিগ্যাল, সিনেমার্ক, হারকিন্স, শোকেইস চেইনে প্রথম সপ্তাহে ২০টি স্টেট-এর বিখ্যাত ৫৯টি মাল্টিপ্লেক্সে মুক্তি পায় সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ পরিচালক এম রাহিম। সিয়াম-পূজা ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-মিশা সওদাগর, ডন, নাদের চৌধুরী, তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাসসহ অনেকে। সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমার গল্প সাজিয়েছেন পুলিশ অফিসার এসপি আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিল্মম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান। এর আগে ৫ জুন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের চুক্তি হয়। প্রযোজনা সংস্থা ফিল্মম্যানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রযোজক এম ওয়াহিদুর রহমান এবং স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশের প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন।