সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

পদ্মা সেতু নিয়ে শাবনূরের উচ্ছ্বাস প্রকাশ

অনলাইন ডেস্ক :

স্বপ্ন সত্যি হয়েছে। উদ্বোধন হয়েছে দেশের দীর্ঘ দিনের স্বপ্নের পদ্মা সেতু। শনিবার (২৫ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর উদ্বোধন করেন। এদিকে অন্য সবার মতো পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত নায়িকা শাবনূরও। তিনি রয়েছেন সুদূর অস্ট্রেলিয়ায়, কিন্তু দেশের সবচেয়ে বড় অর্জনে তিনিও নিজের উচ্ছ্বাস ধরে রাখতে পারছেন না। সোশ্যাল মিডিয়ায় শাবনূর লিখেছেন, স্বপ্নের পদ্মা সেতু। এটি বাংলাদেশের দীর্ঘতম সেতু। স্থাপত্য শিল্পের এক শ্রেষ্ঠ স্থাপনা এবং ঐতিহাসিক নিদর্শন। আমাদের গর্বের এই সেতু উদ্বোধন হওয়াতে আমিও আজ সবার সাথে মহাসুখে উচ্ছ্বসিত, উদ্বেলিত ও আনন্দিত। কেবল শাবনূর নন, শোবিজের অনেক তারকাই পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত। প্রত্যেকে যার যার জায়গা থেকে স্বপ্ন জয়ের আনন্দে ভাসছেন।