সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

নতুন গান নিয়ে আসছে আঁখি আলমগীর

অনলাইন ডেস্ক :

দূরে থাকা প্রিয় মানুষকে নিয়ে ভিন্ন অনুভূতির গান করলেন গায়িকা আঁখি আলমগীর। গানের শিরোনাম ‘পিয়া গিয়েছে দুবাই’। গানটির কথা লিখেছেন ভারতের অনেক জনপ্রিয় গানের গীতিকার প্রিয় চট্টোপাধ্যায়। সুর ও সংগীতায়োজন করেছেন আরেক জনপ্রিয় সংগীত পরিচালক আকাশ সেন। সম্প্রতি ভারতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ভিন্ন ঘরানার এই গানটি নিয়ে আঁখি আলমগীর অনেকটাই উচ্ছ্বসিত। গানটির ভিডিওতে তিনি নাচেগানে মাতোয়ারা হয়েছেন একঝাঁক তরুণীর সঙ্গে। আঁখি আলমগীর জানালেন, ‘যারা নাচতে পছন্দ করে, এনজয় করতে পছন্দ করে, তাদের খুবই ভালো লাগবে এই গানটি। একটি সুইট সং এটি। যাদের ভালোবাসার মানুষ দূরে থাকে তারা গানটি ফিল করতে পারবে। গানটিকে আমরা কিছুটা অ্যান্ড ড্যান্সের মিশেলে উপস্থাপন করছি শ্রোতাদের কাছে। আমি আশা করছি, শ্রোতা-দর্শকদেরও গানটি ভালো লাগবে।’ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানিয়েছে, আসন্ন ঈদুল আজহায় গানটির ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক একাধিক অ্যাপে।