সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

মাসের বেতনের পুরোটাই দান করলেন মুশফিক

অনলাইন ডেস্ক :

সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যা চলছে সিলেট-সুনামগঞ্জ এলাকায়। বন্যার তীব্রতা সামান্য কমলেও বহু জায়গা এখনো পানির নিচে। দেখা দিয়েছে খাদ্যাভাব। মানুষের হাতে কাজও নেই। সরকারি সাহায্যের পাশাপাশি বহু ব্যক্তি-সংগঠন ত্রাণ বিতরণ করে যাচ্ছে। এবার বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে এলেন মুশফিকুর রহিম। ‘মিস্টার ডিপেন্ডেবল’ খ্যাত জাতীয় দলের এই তারকা ক্রিকেটার বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নিজের এক মাসের বেতনের পুরোটাই দান করেছেন। জানা গেছে, মুশফিকের দেওয়া অর্থ দিয়ে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী দল সিলেট ও সুনামগঞ্জের কয়েকটি এলাকায় ত্রাণ বিতরণ করবে। মুশফিক ফাউন্ডেশনের মাধ্যমে দ্রুতই উপদ্রুত এলাকায় পৌঁছে যাবে সেই অর্থ। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, সারা দেশে বন্যায় ১৭ মে থেকে গত শনিবার পর্যন্ত মোট ৮২ জন মারা গেছে। আগের দিন পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৭৩। এর মধ্যে সিলেটে ১৮, সুনামগঞ্জে ২৬, ময়মনসিংহে ৫, নেত্রকোনায় ৯, জামালপুরে ৯, শেরপুরে ৪, লালমনিরহাটে ১, কুড়িগ্রামে ৩, হবিগঞ্জে ৩ ও মৌলভীবাজারে ৪ জনের মৃত্যু হয়।