সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

মানবপাচার মামলায় সংগীতশিল্পী ইভার জামিন

নলাইন ডেস্ক :

মানবপাচারের অভিযোগে রাজধানীর গুলশান থানায় দায়ের করা মামলায় ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন সংগীতশিল্পী ইভা আরমান (ইভা রহমান)। মঙ্গলবার (২৮ জুন) বিকেলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের হাইকোর্ট বেঞ্চে তার জামিন মঞ্জুর করেন। ছয় সপ্তাহ পরে নারী ও শিশু আদালতে তাকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। ইভা আরমানের আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। ইভা আরমানের পক্ষে শুনানি করবেন ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন ও ব্যারিস্টার অর্পণ চক্রবর্তী। এবিএম আলতাফ হোসেন বলেন, সম্প্রতি গুলশান থানায় ইভা আরমানের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা করা হয়। এ মামলার জামিন আবেদনের ওপর শুনানি হয়। সাবেক স্বামী এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের নামের পদবি যোগ করে ইভা থেকে ইভা রহমান হয়েছিলেন। তাদের বিচ্ছেদের পর এ নামে আর নিজেকে পরিচিত করতে চান না ইভা। এরপর সোহেল আরমান নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। এরপর থেকে তিনি নিজেকে ইভা আরমান নামে পরিচয় দেন।