সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

এসডি রুবেলের ‘আমার একটা তুমি ছিল’

অনলাইন ডেস্ক :

সংগীতশিল্পী এসডি রুবেল অসংখ্য শ্রোতাপ্রিয় ও সুপারহিট গানের গায়ক। এবার তিনি অনিরুধ আর শুভর সঙ্গীতায়োজনে তরুণ গীতিকার রাসেল ইব্রাহীমের কথায় ‘আমার একটা তুমি ছিল’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন। সুর করেছেন শিল্পী নিজেই। গান প্রসঙ্গে এসডি রুবেল বলেন, রাসেল ইব্রাহীম একদম নতুন একজন গীতিকার। গানের কথা ভালো হয়েছে। প্রত্যাশা করি, তার লেখা এই গানটি সবার ভালো লাগবে। এ বিষয়ে গানের গীতিকার রাসেল ইব্রাহীম বলেন, এসডি রুবেল একাধারে একজন কণ্ঠশিল্পী, নায়ক, পরিচালক, প্রযোজক, গীতিকার এবং সুরকার। এ রকম বহুমুখী প্রতিভার অধিকারী একজন কণ্ঠশিল্পীর কণ্ঠে আমার লেখা গান ছোট্ট এই জীবনে এটি আমার জন্য অসাধারণ প্রাপ্তি। জানা গেছে, ‘‘SD RUBEL FOUNDATION” নামক ইউটিউব চ্যানেলে গেলো বছর গানটি প্রকাশ করা হয়েছে।