সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

রামগড়ে দরিদ্র চাষিদের স্প্রে মেশিন, অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক, রামগড় :
খাগড়াছড়ির রামগড় এ প্রত্যন্ত এলাকার দরিদ্র কৃষকদের মাঝে কৃষি উপকরণ স্প্রে মেশিন ও অসহায় দরিদ্র মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার(২৮ জুন) বেলা ৪টায় রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে রামগড় উপজেলার ১ নং সদর ইউনিয়ন ও ২ নং পাতাছড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকার ৫৫ জন দরিদ্র কৃষকের মাঝে ৫৫টি স্প্রে মেশিন ও রামগড় পৌর সভার ৯ ওয়ার্ডের দরিদ্র মহিলাদের মাঝে ২০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি ও রামগড় উপজেলা নিবার্হী কর্মকর্তা(ইউএনও) খন্দোকার মোঃ ইফতেখার উদ্দীন আরাফাত আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করেন।
এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ নাইমুল ইসলাম, স্থানীয় হেডম্যান, কারবারি উপস্থিত ছিলেন।