সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ওয়ানডেতে সাকিবের জায়গায় তাইজুল

অনলাইন ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে খেলোয়াড় পরিবর্তনের মিছিল দিন দিন বড় হচ্ছে। চোটের কারণে ছিটকে যাওয়া খেলোয়াড়ের বিকল্প নিতে হচ্ছে কখনও। ফিটনেস ইস্যুতে বাদ দেওয়া বোলারের শূন্যতা পূরণ করতে হচ্ছে। ক্রিকেটারদের এই নড়চড়টা হচ্ছে এক দল থেকে আরেক দলে। এনামুল হক বিজয় ও শরিফুল ইসলামকে যেমন টেস্টে নেওয়া হয়েছে সীমিত ওভারের দল থেকে। টেস্ট দল থেকে তেমনি কেউ কেউ সুযোগ পাচ্ছেন সীমিত ওভারের দলে। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে উইন্ডিজে রেখে দেওয়া হচ্ছে ওয়ানডে দলে যুক্ত করে। সাকিব আল হাসান ওয়ানডে সিরিজ থেকে ছুটি নেওয়ায় নাসুম আহমেদের সঙ্গে অভিজ্ঞ একজন বাঁহাতি স্পিনার রেখে দেওয়ার চিন্তা থেকেই টিম ম্যানেজমেন্টের এ সিদ্ধান্ত। ইয়াসির রাব্বি চোটের কারণে তিন সংস্করণের দল থেকে বাদ পড়ায় টেস্ট, ওয়ানডের পর টি২০ দলেও নেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজকে। তবে সাইফউদ্দিনের বিকল্প কোনো পেসারকে রেখে দেওয়া হবে কিনা, সে সিদ্ধান্ত হয়নি গতকাল পর্যন্ত।