সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

উইম্বলডন থেকে ছিটকে গেলেন বেরেত্তিনি

অনলাইন ডেস্ক :

গত আসরের রানার আপ তিনি। এবারও ছিলেন টপ ফেভারিটদের কাতারে। বুধবারই প্রথম রাউন্ডে খেলার কথা ছিল তার। কিন্তু বাঁধ সাধল করোনা ভাইরাস। কোভিড-১৯ পজিটিভ হওয়ায় উইম্বলডন থেকে ছিটকে গেলেন ইতালির মাত্তেও বেরেত্তিনি। করোনার কারণে এবারের আসর থেকে নিজেকে সরিয়ে নেওয়া দ্বিতীয় খেলোয়াড় তিনি। এর আগে একই কারণে টুর্নামেন্ট থেকে প্রত্যাহারের পথে হাঁটেন ২০১৭ সালের রানার আপ মারিন সিলিস। কোনো ম্যাচ না খেলেই ছিটকে যাওয়ায় হতাশা কাজ করছে বেরেত্তিনির মনে, ‘ফ্লু উপসর্গ থাকায় গত কিছুদিন থেকে আইসোলেশনে ছিলাম। যেই হতাশা অনুভব করছি তা বর্ণনা করার কোনো শব্দ আমার নেই। এই বছরের স্বপ্নটা শেষ হয়ে গেল তবে আমি আরো শক্তিশালী হয়ে ফিরে আসব।’ এদিকে পুরুষ এককে প্রথম রাউন্ডের বাধা পার হয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ। দক্ষিণ কোরিয়ার কুওন সুন উকে ৬-৩, ৩-৬, ৬-৩, ও ৬-৪ গেমে হারান তিনি। তবে কঠিন পরীক্ষা দিতে হয় তরুণ সেনসেশন কার্লোস আলকারাজকে। ইয়ান লেনার্ড স্ট্রফের বিপক্ষে পাঁচ সেটের থ্রিলারে ৬-৪, ৫-৭, ৬-৪, ৬-৭ (৩-৭), ৪-৬ গেমে জিতেন এই স্প্যানিশ। অন্যদিকে নারী এককে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন আনেট কোন্তাবেত, মারিও সাক্কারি, অ্যাঞ্জেলিক কেরবার।