সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

পিছিয়ে গেলো সাবিনাদের সাফ চ্যাম্পিয়নশিপ

অনলাইন ডেস্ক :

আগামী ১২ আগস্ট থেকে সাফ নারী চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার কথা ছিল। নেপালের পোখরা ছিল সম্ভাব্য ভেন্যু। তবে নির্দিষ্ট সময়ে তা হচ্ছে না। পিছিয়ে আগস্টের শেষে কিংবা সেপ্টেম্বরের শুরুতে হবে। নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনে নতুন কমিটি এসেছে। তাই একটু সময় নিয়ে সাফের ষষ্ঠ টুর্নামেন্টটি করতে চাইছে স্বাগতিকরা। এ প্রসঙ্গে সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালবলেছেন, ‘সাফ নারী চ্যাম্পিয়নশিপ পিছিয়ে যাচ্ছে। আপাতত নির্দিষ্ট সময়ে হচ্ছে না। শিগগিরই নতুন সময় ঠিক হবে। নেপালে নতুন কমিটি এসেছে। তাই সময় নিয়ে আয়োজন করতে চাইছে।’ ৬ দল নিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপ রাজধানী কাঠমান্ডুতে হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ থাকায় পাকিস্তান থাকছে না। আগের ৫টি টুর্নামেন্টেই ভারত চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশ ২০১৬ সালে একবারই রানার্সআপ হয়েছিল। আর গতবার সেমিফাইনাল থেকে নিয়েছিল বিদায়। এবার সাবিনারা রয়েছে ভালো ফর্মে। তাই আরও ভালো করার লক্ষ্য।