সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

নেইমারকে চেলসিতে যেতে বললেন সিলভা

অনলাইন ডেস্ক :

এই মুহূর্তে ইউরোপের বড় দলগুলোর মধ্যে একমাত্র চেলসিরই সামর্থ্য রয়েছে নেইমারকে কেনার। যদি শেষ পর্যন্ত ব্রাজিল তারকা পিএসজি ছাড়েন, তাহলে তার সম্ভাব্য ঠিকানা ইংলিশ ক্লাবটিতেই হতে পারে। এমনটা হলে নেইমারকে স্বাগত জানাতে প্রস্তুত আছেন দীর্ঘদিনের ব্রাজিলিয়ান সতীর্থ ও বন্ধু থিয়াগো সিলভা। পিএসজিতেও কয়েক মৌসুম এক সঙ্গে খেলেছেন নেইমার-সিলভা। দুই বছর আগে কোচ টমাস টুখেলের সঙ্গে চেলসিতে চলে আসেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এবার নেইমার তাদের সঙ্গে যোগ দিলে সেটা হবে রিইউনিয়ন। সম্প্রতি গ্লোবো’কে দেওয়া সাক্ষাৎকারে থিয়াগো সিলভা বলেন, ‘তার চেলসিতে যাওয়া উচিত। যদি সে পিএসজি ছাড়ে, তাহলে অবশ্যই সেখানে যাওয়া উচিত। নেইমারের দক্ষতা নিয়ে মনে হয় না আমাদের কথা বলতে হবে। এর বাইরে সে আমার দারুণ বন্ধু।’