সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

কন্যা সন্তানের মা হলেন ন্যান্সি

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মনিরা ন্যান্সির কোলে এলো আরও এক সন্তান। বুধবার (২৯ জুন) বিকালে তিনি এক কন্যার জন্ম দিয়েছেন। তিনি বর্তমানে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

ন্যান্সির মা হওয়ার খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী। মা ও নবজাত দুজনই সুস্থ্ আছে বলে জানান তিনি।

এর আগে রোদেলা ও নায়লা নামে তার আরও দুটি কন্যা সন্তান রয়েছে।

২০২১ সালের আগস্ট মাসে গীতিকার ও অনুপম মিউজিকের সিওও মহসিন মেহেদীকে বিয়ে করেন সংগীতশিল্পী নাজমুন মনিরা ন্যান্সি।

উল্লেখ্য,এর আগে ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদকে ভালোবেসে বিয়ে করেছিলেন ন্যান্সি। সেই ঘরের প্রথম সন্তান রোদেলা। বিচ্ছেদের পর ২০১৩ সালে বিয়ে করেন নাজিমুজ্জামান জায়েদকে। আট বছরের এই সংসারে জন্ম নেয় তার দ্বিতীয় সন্তান নায়লা।

—ইউএনবি