সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

এবার স্বরা ভাস্করকে মৃত্যুর হুমকি

অনলাইন ডেস্ক :

কিছুদিন আগেই সালমান খানকে প্রাণে মেরে ফেলবার হুমকি দিয়ে চিঠি এসেছিল। এবার একই রকম চিঠি পেলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। বেনামি চিঠিতে খুনের হুমকি পেয়েছেন এই অভিনেত্রী। স্বরার ভারসোভার বাড়িতে চিঠিটি এসেছে। ‘বীর সাভারকরকে অপমানের ফল ভুগতে হবে’, চিঠিতে এমনই হুমকি পেয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। চিঠিতে স্বরা ভাস্করকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। চিঠির শেষে লেখা রয়েছে ‘ইতি-ইস দেশকা নওজোয়ান’। ভারসোভা থানায় অভিযোগ জানিয়েছেন স্বরা। মুম্বাই পুলিশ স্বরার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বেশ কিছুদিন আগে সাভারকরকে নিয়ে একাধিক টুইট করেছেন স্বরা। একটি টুইটে তিনি লিখেছেন, ‘ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চেয়েছিলেন সাভারকর। জেল থেকে মুক্তি পেতে হাতে-পায়ে ধরেছিলেন, তাকে কি বীর বলা চলে?’ সামাজিক বা অর্থনৈতিক বিষয় নিয়ে সবসময়েই সোচ্চার স্বরা। সাম্প্রতিক উদয়পুর হত্যাকা-ের সমালোচনা করেও টুইট করেছেন অভিনেত্রী। সূত্র: টাইমস অব ইন্ডিয়া