সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

মুক্তির আগেই আয় ১২০ কোটি রুপি

অনলাইন ডেস্ক :

বলিউড বাদশাহ শাহরুখ খান। প্রায় পাঁচ বছর পর আবারও সিনেমায় ফিরছেন শাহরুখ। বলিউড কিং খান মানেই সুপারহিট সিনেমা। তার ভক্তরাও অপেক্ষায় থাকে কখন প্রিয় তারকার সিনেমা আসবে। সর্বশেষ তিনটি সিনেমা তার প্রেক্ষাগৃহে দর্শক পায়নি। নানা উপায়ে ছবি ব্যবসা সফল হলেও হলের টিকিট বিক্রিতে পিছিয়ে থাকায় হতাশ হয়েছিলেন কিং খান। নিজেকে সরিয়ে রেখেছেন সিনেমা থেকে কয়েক বছর। সেই বিরতি কাটিয়ে ফিরতে চলেছেন তিনি। বাদশাহী স্টাইলেই হবে প্রত্যাবর্তন। যার আভাস দিলো তার ‘জওয়ান’ ছবিটি। এটি মুক্তির আগেই আয় করে নিয়েছে ১২০ কোটি রুপি। অভিনেতার ২০২৩ সালে প্রায় তিনটি সিনেমা মুক্তি পাবে। তার মধ্যে একটি হলো অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’। ৩ জুন সিনেমার টিজার মুক্তি পায়। সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় এক গণমাধ্যম থেকে জানা গেল, ভক্তদের এমন উত্তেজনা দেখেই হয়ত নেটফ্লিক্স বিপুল পরিমাণে সিনেমাটির অনলাইন কপিসত্ব কিনে নিয়েছে। ‘জওয়ান’ ছবিটি হলে মুক্তির কিছুদিন পরই নেটফ্লিক্সে দেখা যাবে।