সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

কেমন ছিলো ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমার ট্রেইলার

অনলাইন ডেস্ক :

কে ভিলেন? কে নায়ক? রহস্যঘেরা এই প্রশ্ন নিয়ে প্রকাশ পেয়েছে ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমার ট্রেইলার! মুহিত সুরি পরিচালিত ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘এক ভিলেন’-এর সিক্যুয়েল এই সিনেমা। আগের সিনেমায় ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, শ্রদ্ধা কাপুর, রিতেশ দেশমুখ। এবার আছেন জন আব্রাহাম ও অর্জুন কাপুর। সঙ্গে দিশা পাটানি ও তারা সুতারিয়া। প্রকাশিত ২ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেইলার অ্যাকশনে ভরপুর। পাশাপাশি রয়েছে জন-দিশা ও অর্জুন- তারা সুতরিয়ার রোমান্স। এতে দেখা গেছে, ‘এক ভিলেন’ সিনেমার আট বছর পরের গল্প। শুরুতে দেখানো হয়, একতরফা ভালোবাসেন এমন মেয়েদের হত্যা করা জন আব্রাহামের রোগ। একের পর এক মেয়েকে হত্যা করছেন তিনি। কিন্তু জনের এই মিশন ঠেকানোর চেষ্টা করতে থাকেন অর্জুন। কিন্তু প্রকৃত নায়ক ও ভিলেন কে? এমনটা প্রশ্ন রয়েই গেছে। ইতোমধ্যে সিনেমার পোস্টার ও অভিনেতাদের লুক দর্শকের মন জয় করেছে। ট্রেইলারের প্রশংসাও করছেন নেটিজেনরা। আগামী (২৯ জুলাই) সিনমোটি মুক্তি পাবে।