সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

কষ্ট হচ্ছে শাকিব খানের

অনলাইন ডেস্ক :

ঈদের সিনেমা মানেই ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের রাজত্ব। গেল ১৭ বছর ধরে এই নিয়ম চলে আসছে। এবার ব্যত্যয় হচ্ছে এই নিয়মের। আসন্ন পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে না শাকিব খানের কোনও সিনেমা। সেই খবরে মন খারাপ করেছিলেন শাকিব-ভক্তরা। একই ইস্যুতে মন খারাপ শাকিব খানেরও। জানিয়েছেন, ‘দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম কোরবানির ঈদে আমার সিনেমা মুক্তি পাচ্ছে না। এটা সত্যিই অনেক মন খারাপ করা সংবাদ আমার জন্য, এটা কষ্টেরও।’ এই ঈদে মুক্তির আলোচনায় শাকিব খানের ছিল দুই সিনেমা; ‘লিডার : আমিই বাংলাদেশ’ ও ‘অন্তরাত্মা’। এই দুই সিনেমা মুক্তি না পাওয়ার পেছনে প্রযোজনা প্রতিষ্ঠানকে দুষছেন শাকিব। শাকিব খান বলছিলেন, “‘লিডার, আমিই বাংলাদেশ’ মুক্তির কথা ছিল। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের (বেঙ্গল মাল্টিমিডিয়া) কারণে সিনেমাটি মুক্তি পাচ্ছে না। এই সিনেমার জন্য আমি আমেরিকায় নিজের টাকা খরচ করে ডাবিং করে দিয়েছি। প্রযোজনা প্রতিষ্ঠান প্রফেশনাল না বলেই তারা মুক্তি দিতে চাইলো না। এমন করবে আগে জানলে ‘অন্তরাত্মা’ সিনেমা মুক্তি দেওয়ার চেষ্টা করতাম।”