সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

থাইল্যান্ডে নয়, ফারিয়ার ঈদ এবার কলকাতায়

অনলাইন ডেস্ক :

এবারের ঈদটা দেশের বাইরেই করতে হচ্ছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। এর আগে ঈদের সময়টাতে ব্যাংককে হওয়ার কথা ছিল কলকাতার ছবি ‘বিবাহ অভিযান ২’-এর শুটিং। কিন্তু রাজনৈতিক জটিলতায় তা ফারিয়ার এ ছবির কাজ বাতিল হয়ে যায়। তখন তিনি পরিকল্পনা করেন দেশে ঈদ করার। তবে তা আর হচ্ছে না। কারণ আরও একটি ছবির শুটিংয়ে গত সোমবার কলকাতা পাড়ি দিয়েছেন এই নায়িকা। সেখানে মঙ্গলবার (৫ জুলাই) থেকে অংশ নিচ্ছেন রাজ চন্দ পরিচালিত ‘ভয়’ ছবির। বিষয়টি নিশ্চিত করেছেন নায়িকা নিজেই। তিনি মঙ্গলবার বলেন, ‘দেশেই ঈদ করবো ভেবেছিলাম। তবে শেষ মুহূর্তে জানতে পারি কলকাতায় শুটিং ইউনিট প্রস্তুত। তাই সেখানেই শুটিংয়ে অংশ নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘মাঝখানে করোনা আক্রান্ত হয়েছিলাম। গত রোববার নেগেটিভ রিপোর্ট হাতে পেয়েছি। খবরটা জানাতেই তারা শুটিংয়ের পরিকল্পনা করে ফেলেন।’ জানা যায়, ১৬ জুলাই পর্যন্ত চলবে শুটিং ও ডাবিংয়ের কাজ। ছবিটির শুটিং এর আগে ভারতের বিহার ও কলকাতায় হয়েছে। এতে ফারিয়ার বিপরীতে আছেন অঙ্কুশ হাজরা।