সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

রাজধানীতে অগ্নিকাণ্ডে মা-ছেলে দগ্ধ

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বাড়িতে আগুন লেগে ৪৬ বছর বয়সী এক নারী ও তার ২৫ বছর বয়সী ছেলে গুরুতর দগ্ধ হয়েছেন।

দগ্ধরা হলেন- আম্বিয়া খাতুন ও তার ছেলে কাজল।

দগ্ধদের মধ্যে মা আম্বিয়া শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন, তার শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে এবং কাজলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এবং হাসপাতাল পুলিশ ফাঁড়ি।

আম্বিয়ার পরিবারের সদস্য ও পুলিশ জানায়, সকাল ৬টার দিকে নবীনগর হাউজিং সোসাইটির টিনশেডের ঘরে আম্বিয়া চুলা জ্বালানোর চেষ্টা করলে আগুন লেগে যায়, এতে তিনি দগ্ধ হন। কাজল তার মাকে বাঁচাতে গিয়ে আগুনে সামান্য আহত হন।

—ইউএনবি