সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

শেহতাজের বাবা আর নেই

অনলাইন ডেস্ক :

বাবা হারালেন মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। গত সোমবার দিবাগত রাত ২টায় বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেহতাজের বাবা মো. আবুল হাশেম মিয়া (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। এসব তথ্য নিশ্চিত করেছেন শেহতাজের মা শাহীনা খন্দকার। তিনি বলেন, ‘হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই; সেখানে হৃদরোগে আক্রান্ত হন। রাতে আমাদের ফাঁকি দিয়ে চলে গেলেন।’ শেহতাজের বাবা ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। তা ছাড়া একদম সুস্থ ছিলেন আবুল হাশেম। দোয়া চেয়ে শেহতাজের মা বলেনÑ‘আপনারা সবাই ওঁর জন্য দোয়া করবেন। তিনি খুব ভালো মানুষ ছিলেন। আমার মেয়েটা বাবা হারা হয়ে গেল।’ জানা যায়, বর্তমানে ঢাকার শ্যামলীর নিজ বাসায় রাখা হয়েছে শেহতাজের বাবার মরদেহ। মঙ্গলবার (৫ জুলাই) বাদ যোহর তাদের বাসা সংলগ্ন একটি মসজিদে জানাজা শেষে রায়েরবাজার কবরস্থানে তাকে সমাহিত করা হয়।