সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

অবশেষে আবারও একসঙ্গে শাহরুখ-সালমান

অনলাইন ডেস্ক :

আবারও একসঙ্গে বলিউডের দুই খান। অনেক সিনেমায় একসঙ্গে দেখা গেছে তাদের, তবে তা অনেক আগের কথা। বহু বছর পর আবারও বড়পর্দায় একসঙ্গে আসতে চলেছেন শাহরুখ খান এবং সালমান খান। গণমাধ্যমের খবর অনুযায়ী, আদিত্য চোপড়ার পরের সিনেমায় জুটি বাঁধছেন দুই খান। যেখানে দুই হিরোকেই অ্যাকশন চরিত্রে দেখবে দর্শক। আনন্দবাজার ডিজিটাল এক প্রতিবেদেনে জানিয়েছে, শাহরুখ এবং সালমান দুজনকেই আগে দেখেছে দর্শক। বেশিরভাগ সিনেমায় কখনো শাহরুখ, আবার কখনো সালমান উপস্থিত হয়েছিলেন অতিথি শিল্পী হিসেবে। সর্বশেষ দুই নায়ককে দর্শক একসঙ্গে দেখেছিল ১৯৯৫ সালে ‘করণ অর্জুন’সিনেমায়। প্রায় ২৭ বছর পর বড়পর্দায় দুজনকেই মুখ্য চরিত্রে দেখবে দর্শক। এরইমধ্যে চিত্রনাট্যের কাজ শুরু করে দিয়েছেন আদিত্য চোপড়া। সব ঠিক থাকলে ২০২৩-এর শেষে কিংবা ২০২৪-এর প্রথমেই শুরু হবে শুটিং। আপাতত এই দুই বলিউড স্টারের ঝুলিতেই একগুচ্ছ সিনেমায়। এবছর দুটি সিনেমা মুক্তি পাবে শাহরুখের। সালমান-ক্যাটরিনা জুটির ‘টাইগার ৩’ মুক্তি পাবে এবছরই। এতে অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে শাহরুখকে। অন্যদিকে শাহরুখের ‘পাঠান’ সিনেমায়ও থাকছে চমক। টাইগার রূপে হাজির হবেন ভাইজান।