সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

ক্যারিবীয় সফরে ভারতের দল ঘোষণা

অনলাইন ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে রয়েছে একাধিক চমক। নেই অধিকাংশ সিনিয়র ক্রিকেটার। দলের নেতৃত্বে থাকবেন শিখর ধাওয়ান। তাঁর সহকারী হিসেবে থাকবেন রবিন্দ্র জাদেজা। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সামিকে। দলে জায়গা পেয়েছেন একাধিক তরুণ ক্রিকেটার। সানজু স্যামসন, ঈশান কিষাণ, রুতুরাজ গাইকোয়াদ, শুবমান গিলদের মতো তরুণরা আছেন ভারতীয় দলে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। পোর্ট অব স্পেনে হবে সেই ম্যাচগুলো। ২২ জুলাই প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচ ২৪ জুলাই। শেষ ম্যাচ ২৭ জুলাই।
ভারতীয় দল : শিখর ধাওয়ান (অধিয়াক), রবিন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), শুবমান গিল, ঈশান কিষাণ, রুতুরাজ গাইকোয়াদ, দীপক হুদা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, সানজু স্যামসন, শার্দূল ঠাকুর, যুযবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ ও আর্শদীপ সিং।