সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

অন্যের বুদ্ধিতে ফিটনেস নষ্ট করেছে পূজা, ক্ষুব্ধ প্রযোজক

অনলাইন ডেস্ক :

জাজ মাল্টিমিডিয়ার সর্বাধিক আলোচিত সিনেমা ‘অগ্নি’। প্রতিষ্ঠানটি ‘অগ্নি-৩’ নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকেই নায়িকা নিয়ে ভক্তদের মনে কৌতূহল তৈরি হয়েছে। কেননা এই সিরিজের আগের দুটি সিনেমায় নায়িকা হিসেবে মাহিয়া মাহি থাকলেও এবার তার থাকার সম্ভাবনা কম। তার পরিবর্তে পূজা চেরির কথা শোনা গেলেও তিনি থাকবেন না বলে জানিয়েছেন প্রযোজক আবদুল আজিজ। এর ব্যাখ্যা দিয়ে এই প্রযোজক বলেন, ‘‘অগ্নি-৩’ সম্পূর্ণ নতুন গল্প। যেহেতু সিনেমাটি হলিউড থেকে হবে, ইংরেজি ও বাংলা ভাষায় হবে, তাই সিনেমাটি তৈরি হবে পুরো বিশ্বের দর্শকের জন্য। অগ্নি চরিত্রের জন্য বডি ফিটনেস খুব গুরুত্বপূর্ণ। যাকেই অগ্নি হিসেবে নেওয়া হবে, তার অবশ্যই ফিটনেস থাকতে হবে সিনেমায় সাইন করার আগে থেকেই।’ আব্দুল আজিজের হাত ধরে চলচ্চিত্রে নায়িকা হয়েছেন অনেকে। এই তালিকায় পূজা চেরিও রয়েছেন। কিন্তু এখন আর জাজের ঘরে নেই পূজা। এ প্রসঙ্গে আবদুল আজিজ বলেন, ‘হ্যাঁ, পূজাকে অগ্নি বানানোর জন্য জাজ প্রশিক্ষক রেখেছিল। পূজার বডি ফ্ল্যাক্সিবল করার জন্য আমরা পরামর্শ দিয়েছিলাম। সে নিয়মিত জিম করতো। নিজেকে ফিট রাখতো। কিন্তু হঠাৎ অন্য কারও বুদ্ধি শুনে, নিজের ওজন বাড়িয়ে বডি ফিটনেস নষ্ট করেছে সে। তাই পূজাকে অগ্নি হিসেবে নেওয়া হচ্ছে না।’ তবে এ বিষয়ে পূজার কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে সম্প্রতি জাজ শেষ করেছে তাদের হলিউড প্রজেক্ট ‘এমআর-নাইন’। এরপরই ‘অগ্নি-৩’ তৈরির ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এটিও হবে হলিউডের সঙ্গে যৌথ প্রযোজনায়।