সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

অন্তর্জালে এলো ‘মন খারাপের দিন’

অনলাইন ডেস্ক :

ঈদ উপলক্ষে অন্তর্জালে এলো সাব্বির নাসিরের গানচিত্র ‘মন খারাপের দিন’। তরুণ মুন্সীর সুর ও সংগীতে গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। বিরহ ঘরানার গানটির ভিডিওতে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর ও পুনম হাসান জুঁই। নির্মাণ করেছেন আফফান আজিজ প্রীতুল। গানটি সাব্বির নাসিরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয় ৭ জুলাই। সাব্বির নাসির বলেন, ‘গানটি সাতমাত্রার এবং কথা ও সুরে মন খারাপের গভীরতা তীব্রভাবে প্রকাশ পেয়েছে। সুফিয়ান আর তরুণ মুন্সীর সাথে প্রথম কাজ আমার। সাতমাত্রার ছন্দেও আমার প্রথম গান। আশাকরি ভালো লাগবে। সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা।’ সুরকার তরুণ মুন্সী বলেন, ‘সাব্বির নাসির ভাইয়ের জন্য প্রথমবার কাজ করলাম। আমি ভিন্ন ধরনের সুর ও সংগীত করার চেষ্টা করেছি মাত্র। সবার মনে দাগ কাঁটার মতো সুর এটি।’ গানের মডেল পুনম হাসান জুঁই বলেন, ‘গানটিতে কাজ করে আমার ভীষণ ভালোলেগেছে। এর আগেও সাব্বির ভাইয়ের গানে মডেল হিসেবে কাজ করেছিলাম আমি ও তানভীর। আমার বিশ্বাস, নতুন এ কাজটিও সবার ভালোলাগবে।’