সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই

বরেণ্য মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম ইউএনবিকে খবরটি নিশ্চিত করেছেন।

শর্মিলী আহমেদ ক্যানসারে আক্রান্ত ছিলেন । আজ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তরার বাসা থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

উল্লেখ্য, ১৯৪৭ সালে জন্মগ্রহণ করেন শর্মিলী আহমেদ। ১৯৬২ সালে শুরু হয়েছিল শর্মিলী আহমেদের রেডিওতে অভিনয়ের ক্যারিয়ার। এরপর ১৯৬৪ সালে তিনি সিনেমায় অভিনয় শুরু করেন। তাকে মায়ের ভূমিকায় সর্বপ্রথম দেখা গিয়েছিল ১৯৭৬ সালে মোহাম্মদ মহসিন পরিচালিত ‘আগুন’ নাটকে।

শর্মিলী আহমেদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে আজ বাদ জুমা উত্তরায় ১১ নং সেক্টর মসজিদে। প্রথম জানাজার পর তাঁর মরদেহ বাসায় নিয়ে যাওয়া হবে কিছুক্ষণের জন্য।

পরে বাদ আসর বনানী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে সমাহিত করা হবে।

—ইউএনবি