সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

৫০০ রুপিতে হোটেলে কাজ করতেন সামান্থা

অনলাইন ডেস্ক :

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বর্তমানে যিনি দক্ষিণী চলচ্চিত্রে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন। কিন্তু সেই সামান্থাই যে একসময় হোটেলে কাজ করতেন তা কি জানেন তার ভক্তরা? এমনকি তার প্রথম উপার্জন কত ছিল তা কি জানেন? সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ সেশনে এক ভক্ত সামান্থাকে জিজ্ঞেস করেন, তার প্রথম স্যালারি কত ছিল? উত্তরে সামান্থা বলেন, তার প্রথম ইনকাম ছিল ৫০০ রুপি। যেটি ছিল একটি হোটেলের কনফারেন্স। সেই হোটেলে তিনি আট ঘণ্টা সেবিকার কাজ করেছিলেন। তখন তিনি একাদশ বা দ্বাদশ শ্রেণিতে পড়তেন। এটিই ছিল তার প্রথম উপার্জন। গেল বছর শোনা গিয়েছিল, ব্লকবাস্টার ‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমার আইটেম গান ‘ও অন্তভ’-এ মাত্র তিন মিনিট নেচে নিয়েছিলেন সাড়ে পাঁচ কোটি টাকা! যার পর থেকেই নাকি অভিনেত্রী পারিশ্রমিক বাড়িয়েছেন। বর্তমানে তার হাতে দক্ষিণী সিনেমা ছাড়াও বলিউডের প্রজেক্ট রয়েছে। -নিউজ ১৮