সাম্প্রতিক
এআইইউবি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসান, ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সেপ্টেম্বরের ১৩ দিনেই ৬০ প্রাণহানি যুক্তরাজ্য ভেঙে দিতে চায় তিন দেশ, ফার্স্ট মিনিস্টারদের চুক্তি বিদ্যুতে লুটপাট: ১৭ বছরে পরিশোধ ২,৮৯,৯৪৯ কোটি টাকার ক্যাপাসিটি চার্জ! ডাকসুতে জিন্নাহ’র ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ঢাকা দক্ষিণে সাদিক কায়েম, উত্তরে সেলিম উদ্দিনকে মেয়র প্রার্থী করল জামায়াত ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার হরমুজ বন্ধের খবরে তেলের দাম বাড়ছে হু হু করে ময়মনসিংহ মেডিকেলে আগুন, আতঙ্কে পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬ টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখতে চায় ভারত
Skip to content

অস্ত্রোপচারের পর বিশ্রামে পড়শী

অনলাইন ডেস্ক :

গান গাওয়া তো পরের কথা, গত প্রায় ১০ দিন ধরে পুরোপুরি কথাও বলতে পারছেন না গায়িকা পড়শী! কারণ, গত ২৯ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মুখের ভেতর জটিল অস্ত্রোপচার হয়। বিষয়টি জানালেন পড়শীর মা। অস্ত্রোপচারের পর থেকে পড়শী নিজ বাসাতেই বিশ্রামে রয়েছেন। কথা বলছেন মৃদুস্বরে, গাইছেন না গান। পড়শীর মা বলেন, ‘ও ডেন্টিজিরাস সিস্ট রোগে ভুগছিল অনেক দিন ধরে। অবশেষে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করা হয়। এটি বেশ জটিল অপারেশন ছিল। এজন্য অপারেশন টেবিলে তিনঘণ্টা থাকতে হয়েছে পড়শীকে। মুখের ভেতরে অনেক সেলাই করা হয়েছে। এখন পুরোপুরি বিশ্রামে রয়েছে। খুব আস্তে করে কথা বলতে হয়। সবাই ওর জন্য দোয়া করবেন, যাতে দ্রুত সুস্থ হয়ে আবারও গানে ফিরতে পারে।’ এদিকে গানের বাইরে অভিনয়েও প্রায় সময় চমকে দেন পড়শী। সেই সূত্রে এবারের ঈদে মুক্তি পাচ্ছে পড়শী অভিনীত একটি বিশেষ নাটক। নাম ‘শাদী মোবারক’। এতে ফারহানের বিপরীতে অভিনয় করেছেন এই গায়িকা-নায়িকা।